একটু পরই শুরু হবে ঘোড়দৌড়! এমন সময় দেখা গেল এক জকি তাঁর ঘোড়াকে কী যেন খাওয়াচ্ছেন। দেখেই এক নিরাপত্তাকর্মী ছুটে এলেন। রাগতস্বরে বললেন, ‘হেই! আপনি আপনার ঘোড়াকে কোনো শক্তিবর্ধক মাদক খাওয়াচ্ছেন না তো?’ জকি বললেন, ‘না, না! এটা একটা চকলেট। নিন নিন, আপনিও খান। এই দেখুন, আমিও খাচ্ছি। এটা একটা সাধারণ চকলেট ছাড়া কিছুই না।’ নিরাপত্তারক্ষী জকির দেওয়া চকলেটসদৃশ বস্তুটা মুখে দিলেন। বললেন, ‘হু, চকলেটই তো মনে হচ্ছে। ঠিক আছে।’ নিরাপত্তারক্ষী চলে গেলেন। জকি এবার ফিসফিস করে তাঁর ঘোড়ার কানে কানে বললেন, ‘এখন দৌড়ে তোকে কেউ হারাতে পারবে না। শুধু আমি আর ওই নিরাপত্তারক্ষী ছাড়া!’ সরদারজি ঘোড়ার পিঠে চাপলেন। ঘোড়া ছুটতে শুরু করল। প্রথম প্রথম মজাই পাচ্ছিলেন সরদারজি। কিন্তু কিছুক্ষণ পর যখন ঘোড়ার দৌড়ের বেগ বেড়ে গেল, ঘাবড়ে গেলেন তিনি। ঘোড়ার গলা আঁকড়ে ধরলেন, তাতেও খুব একটা সুবিধা করতে পারলেন না। এদিকে এই দৃশ্য দেখে তারস্বরে চেঁচাতে শুরু করলেন সরদারজির স্ত্রী, ‘বাঁচাও! বাঁচাও! কে কোথায় আছ, আমার স্বামীকে বাঁচাও!’ সরদারজি ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন! কোনোমতে গলা জড়িয়ে ধরে ঝুলে থাকলেন। চিৎকার করে কাঁদতে লাগল...